Current date Sep 6, 2026
লাইফস্টাইল

ইফতারে মচমচে ফুলকো বেগুনি

URL copied
Share URL copied

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে বেগুনি খেতে পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা কিন্তু নিতান্তই কম। ইফতারে পরিবারের সদস্যদের জন্য বেগুনি বানানো গৃহিণীদের কাছে নতুন কিছু নেই। তবে বেগুনি বানাতে সবাই পারলেও সবার হাতের বেগুনি কিন্তু মচমচে ও ফুলকো হয় না।

তাই আজ পাঠকদের জন্য থাকছে মচমচে ফুলকো বেগুনি রেসিপি। আসুন জেনে নিই কীভাবে বানাবেন মচমচে ফুলকো বেগুনি।

উপকরণ

বেসন এক কাপ, চালের গুঁড়া কোয়ার্টার কাপ, বেগুন দুটি, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা-রসুন বাটা আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল (ভাজার জন্য)

প্রস্তুত প্রণালি

বেগুন পাতলা করে কেটে নিন। এবার বেসন, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এখন এতে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো ব্যাটার তৈরি করুন। চুলার আঁচ মাঝারি রেখে প্যানে তেল গরম করে নিন। এবার ব্যাটারে বেগুনগুলো চুবিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মচমচে ফুলকো বেগুনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...