Current date Sep 7, 2026
বিশ্ব

ইফতার করে বিশ্বরেকর্ড

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : দীর্ঘ টেবিলে ইফতার আয়োজন করে বিশ্বরেকর্ড গড়েছে মিসর। মিসরের আলেকজান্দ্রিয়া শহরে বসেছিল সেই ইফতারের মিলনমেলা। যেখানে এক হয়ে ইফতার করেছেন সাত হাজারেরও বেশি মানুষ। যা লম্বায় ছিল চার হাজার ৪০৩ মিটার (প্রায় সাড়ে চার কিলোমিটার)।

এভাবে একসঙ্গে দীর্ঘ টেবিলে ইফতার আয়োজন করে বিশ্বের আগের সব রেকর্ড ভেঙেছে নীল নদ আর পিরামিডের এ দেশটি।

ওই ইফতার টেবিলে সারিবদ্ধভাবে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। কারও পোশাক-আশাকে আভিজাত্যের ছাপ, কারও দারিদ্র্যের। তবে কারও মধ্যে ছিল না কোনো জড়তা। সবাই একই রকম ইফতার নিয়ে বসেছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে।

স্মরণীয় এ সম্প্রীতির ইফতার টেবিলটির আয়োজন করেছিল ‘রেডিও অ্যাক্টিভ’ নামে তরুণদের একটি সংগঠন। তবে এ আয়োজনে মিসরীয় সরকারের সমন্বয়ও ছিল সংগঠনটির সঙ্গে।

২০১৪ সালে দুই কিলোমিটারজুড়ে ইফতার আসরের অয়োজন করেছিল ভূমধ্য উপকূলভূমি ইতালি। পাশাপাশি এক হাজার ২৮৬ মিটার লম্বা ইফতার টেবিলের আয়োজন করে রেকর্ডভুক্ত হয়ে আছে ফিনল্যান্ডও। এছাড়া সৌদি আরবের জেদ্দাসহ বিভিন্ন শহরে বড় বড় ইফতার মাহফিলের আয়োজন করা হয় প্রতিবছরই।

এদিকে, ভারতের শ্রীনগরে ডাল লেকের তীরে প্রায় দেড় কিলোমিটারেরও বেশি লম্বা কাপড় বিছিয়ে ‘দস্তরখানা’য় সাড়ে তিন হাজার মানুষের ইফতার আয়োজন করা হয়। যা স্মরণীয় হয়ে এশিয়ার মধ্যে সর্বোচ্চ রের্কড গড়ে আছে দেশটির জম্মু ও কাশ্মীর শহর।

কাশ্মীরের সুশীল সমাজ ও ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতায় ‘লাউড বিটল’ নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এ
‘দস্তরখানা’ ইফতার মাহফিলটির আয়োজন করেছিল। যা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সর্বোচ্চ রেকর্ড।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...