Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

ইমরানকে ছেড়ে দেওয়া হয়েছে : র‍্যাব

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ থেকে তাঁকে তুলে নিয়ে গিয়েছিল র‍্যাব।

র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান রাত ১১টার দিকে বলেন, ‘ইমরানকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’ কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ইমরানের কাছ থেকে তথ্য নিয়েছি। সেগুলো তদন্ত করে দেখব।’ তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি র‍্যাব-৩-এর অধিনায়ক।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিকেল সাড়ে চারটার দিকে শাহবাগ থেকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় র‍্যাব-৩-এর চারটি গাড়ি শাহবাগে ছিল।

চলমান মাদকবিরোধী কর্মসূচি ঘিরে বিকেল চারটার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের কর্মসূচি ছিল। ইমরান এইচ সরকারকে ওই কর্মসূচি থেকেই আটক করে নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কী কারণে তাঁকে আটক করা হয়েছে, তা নিয়ে পরিষ্কার কিছু জানায়নি র‍্যাব। প্রাথমিকভাবে র‍্যাব জানিয়েছিল, অনুমতি ছাড়া কর্মসূচি পালন করতে যাওয়ায় ইমরানকে আটক করা হয়। সূত্র: প্রথম আলো

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...