Current date Sep 13, 2026
বাংলাদেশ

ইমরানকে যেভাবে তুলে নিল পুলিশ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিশেষ পুলিশ র‍্যাব গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে। বুধবার ঢাকায় এক সমাবেশ থেকে সাদা পোশাকে র‌্যাবের একদল সরকারকে মাইক্রোবাসে তুলে নেয়।

তবে তাকে কেন আটক করা হয়েছে তার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন তথ্য জানা যায়নি। গণজাগরণ মঞ্চ মাদকবিরোধী অভিযানের সময় ঘটা বিনা বিচারে মানুষ হত্যা’র প্রতিবাদে বিকেলে শাহবাগ এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল।

ইমরান এইচ সরকার সমাবেশস্থলে আসার পর একটি মাইক্রোবাস উপস্থিত হয়। এসময় র‌্যাবের বেশ কয়েকটি গাড়িও সেখানে উপস্থিত হয়। এরপর সাদা পোশাক পর র‌্যাব সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে সরকারকে হাত ধরে টেনে মাইক্রোবাসে তুলে নেন।

এসময় গণজাগরণ মঞ্চের কর্মীরা বাধা দিতে গেলে র‌্যাব সদস্যরা তাদের লাঠিপেটা করে। এতে বেশ ক’জন আহত হন। গণজাগরণ মঞ্চ গত সোমবার বিনা বিচারে মানুষ হত্যা’র প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গেলেও পুলিশ তাদের বাধা দেয়। সে সময় তারা বুধবার এই কর্মসূচি পালনের ঘোষণা করেছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...