Current date Jul 7, 2026
বাংলাদেশ

ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে বাধা না দিতে নির্দেশ

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাকে গ্রেপ্তার ও হয়রানি না করারও নির্দেশ দিয়েছেন আদালত।

বিদেশে যেতে বাধা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে তার করা রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো: সোহরাওয়ার্দির হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমির।

এর আগে আজ সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন ইমরান। ওই রিটে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

গত ২০ জুলাই যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশ্যে বিমানে উঠার পর তাকে বিমান থেকে নামিয়ে ফিরিয়ে দেয়া হয় বলে জানান ইমরান।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...