Current date Jul 26, 2026
বিশ্ব

ইরানের মিসাইল হামলা ব্যর্থ হয়েছে : যুক্তরাষ্ট্র

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান দাবি করেছেন, দখলদার ইসরায়েলের ওপর ইরানের চালানো মিসাইল হামলা ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন, “দেখে মনে হচ্ছে তাদের হামলা ব্যর্থ এবং অকার্যকর” ছিল।”

ইরানের মিসাইল হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়ে মার্কিন এই কর্মকর্তা বলেছেন, “এই হামলার কঠোর পরিণতি হবে এবং আমরা ইসরায়েলের সঙ্গে এ ব্যাপারে কথা বলব।”

কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন করা হলে হোয়াইট হাউজে উপস্থিত সাংবাদিকদের সুলিভান বলেন, “ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আলোচনা শুরু করেছে এবং আলোচনা চলবে।”

তিনি জানিয়েছেন, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং মার্কিন নৌ ডেস্ট্রয়ার ইসরায়েলের প্রতিরক্ষায় অংশ নিয়েছিল এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

এদিকে ইরানের হামলায় ইসরায়েলের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো নিরূপণ চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সামনে স্থানীয় নির্বাচন, সবার সহযোগিতা চাই: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৮ জুলাই) রাজধানীর...

Lead Newsবাংলাদেশ

শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Lead Newsআইন-আদালত

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি...