Current date Nov 15, 2026
Lead Newsবিশ্ব

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরিকল্পনা ও তত্ত্বাবধানে সহায়তা করা এক শীর্ষ কমান্ডার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। হামাসের সশস্ত্র শাখা রোববার (১৫ নভেম্বর) এ কথা জানিয়েছে।

হামাসের আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, নিহত ওই কমান্ডারের নাম সমীর আবু ইউনুস (৫৩), তিনি রাফাহ ব্রিগেডের কমান্ডার ছিলেন। গত শনিবার তিনি নিহত হন।

দখলদার ইসরায়েলিদের সেনাবাহিনী রোববার জানিয়েছে, তারা হামাসের সশস্ত্র শাখার এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে তার নাম প্রকাশ করেনি।

চিকিৎসকরা জানিয়েছেন, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার একটি সড়কে ওই শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় আবু ইউনুস নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

হামাস জানিয়েছে, আবু ইউনুস ১৯৯১ সালে হামাসের সশস্ত্র শাখায় যোগ দেন এবং ব্রিগেডের কমান্ডার হওয়ার আগে রাফাহতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনাল দায়িত্ব পালন করেছিলেন।

রোববার বিকেলে খান ইউনিসে তার জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে তারা।

২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি বড় ধরনের লড়াই থেমে যায়। তবে তা ইসরায়েলি হামলা বন্ধ করতে পারেনি কিংবা হামাসকে নিরস্ত্রও করতে পারেনি।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গণহত্যাকারী ইসরায়েলিদের সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজার মানুষ নিহত হয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের বাজারে পণ্য রপ্তানিতে স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও অশুল্ক বাধা দূর করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশি পাটপণ্য ও...

Lead Newsবাংলাদেশ

আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

উপজেলা প্রতিনিধি সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...