Current date Jul 3, 2026
বিশ্ব

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩৭৯ ফিলিস্তিনি আহত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিতে অন্তত ৩৭৯ ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে ৩১ জন আহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর তাজা গুলিতে। অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে শুক্রবার (৯ জুলাই) পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভ মিছিলে গুলি চালালে আহত হন তারা।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, পশ্চিমতীরের বেইতা শহরে ফিলিস্তিনিরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভকারী করছিলেন এবং ইসরায়েলি বাহিনীর দিকে ঢিল ছুঁড়তে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমা’র নামাজের পর ইসরায়েলি বাহিনী মিছিল লক্ষ্য করে তাজা গুলি ও রাবারে মোড়ানো স্টিল বুলেট ছোড়ে।

হামলায় ৩৭৯ জনের আহতের খবর জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। এর মধ্যে তাজা গুলিতে আহত হয়েছেন ৩১ জন। তবে হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো কিছু জানায়নি।

guli1

এদিকে কাফর কাদুমএবং বেইত দাজান শহরেও একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে ইসরায়েলি বাহিনীর টিয়ার গ্যাসের কারণে অনেক ফিলিস্তিনিকে চিকিৎসা নিতে হয়েছে।

এ ছাড়া হেব্রুনের মাসাফের ইয়াত্তায় অবৈধ দখলের বিরুদ্ধে ফিলিস্তিনের একটি বিক্ষোভ পণ্ড করে দেয় ইসরায়েলি বাহিনী।

ধারণা করা হয়, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত পশ্চিম তীরে প্রায় সাড়ে ছয় লাখ বসতি রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলের যে কোনো ধরনের বসতি স্থাপন অবৈধ।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...