Current date Sep 7, 2026
বিশ্ব

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ১৪ ফিলিস্তিনি, আহত সহস্রাধিক

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সহস্রাধিক ফিলিস্তিনি। ‘ভূমি দিবস’ উপলক্ষে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে ডাকা গণবিক্ষোভে এই হামলা চালানো হয়।

ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজায় ১৬ বছর বয়সী আহমাদ ওদে, পূর্ব জাবালিয়ায় ২৫ বছর বয়সী মোহাম্মাদ কামাল নাজ্জার, রাফায় আমিন মোহাম্মাদ মুয়াম্মার ও ১৯ বছর বয়সী মোহাম্মাদ আবু ওমর, পূর্ব গাজায় মাহমুদ সাদি রাহমি ও জিহাদ ফারিনাহি এবং নাম না জানা কয়েকজন নিহত হয়েছেন।

এর আগে আজ সকালে খান ইউনুসে কামানের গোলার সাহায্যে ৩১ বছর বসয়ী কৃষক ওমর সামুরকে হত্যা করে বর্ণবাদী ইসরায়েলি বাহিনী। প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা নিজ ভূমিতে ফেরার দাবিতে ভূমি দিবস পালন করে থাকে।

১৯৭৬ সালের এ দিনে ইসরায়েল ফিলিস্তিনিদের ২১ হাজার বর্গকিলোমিটার ভূমি নতুন করে দখলের সিদ্ধান্ত ঘোষণা করে। এরপরই ফিলিস্তিনিরা ওই দিনটিকে ভূমি দিবস হিসেবে ঘোষণা করে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...