Current date Sep 7, 2026
বিশ্ব

ইসরায়েলে রকেট হামলায় জবাব দিল ফিলিস্তিন

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি স্নাইপারের গুলিতে নার্স নিহত হবার ঘটনায় ইসরায়েল-ফিলিস্তিন পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যায় গাজা উপত্যকায় দুটি মিসাইল নিক্ষেপ করে ইসরায়েল। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার প্রতিবাদে ফিলিস্তিনিরা ইসরায়েলে দুটি রকেট হামলা করে। কিন্তু রকেট হামলার খবর আগেই যেনে যায় ইসরায়েল। ফলে একটি রকেট আকাশে ধ্বংস করতে পারলেও অপরটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইসরায়েলি সেনারা রকেট হামলার খবর আগেই জানতে পারায় ওই এলাকা থেকে তারা স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়। তাদেরকে বাড়ি থেকে স্থানান্তর করে সেনাবাহিনীর বাঙ্কারে লুকিয়ে ফেলা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

ইসরায়েলি টিভি চ্যানেল ১০ এর প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার সীমান্তবর্তী ইসরায়েলি এলাকায় সম্ভাব্য রকেট হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে ইহুদি বসতিদের সেনা বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...