Current date Sep 7, 2026
বিনোদন

ইসলাম নিয়ে অনন্ত জলিলের চলচ্চিত্র ‘দ্বীন-দ্য ডে’

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অনন্ত জলিল। সন্ত্রাস নয়, শান্তির ধর্ম ইসলাম এমন মূলভাবনাকে উপজীব্য করে নির্মিত হবে ‘দ্বীন-দ্য ডে’ নামের এই সিনেমা। এতে অনন্ত জলিল ও বর্ষা অভিনয় করবেন।

ছবিটির শুটিং হবে মরক্কো ও সিরিয়ায়। ইরান ও মরক্কো থেকে ছবির একজন নায়িকা ও বেশকিছু অভিনয়শিল্পী নেয়া হবে বলে জানা গেছে। ছবিটির চিত্রনাট্য তৈরি করছেন ছটকু আহমেদ।

কিছুদিন আগেই ইসলাম ধর্মের গল্প নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অনন্ত জলিল। পরবর্তীতে তিনি এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, ইসলামে চলচ্চিত্র নির্মাণের বিষয়টি কীভাবে দেখা হয়? সেই বিষয়ে ভালোভাবে জেনে তিনি সিনেমা নির্মাণের কাজ করবেন।

এবার তিনি ইসলামী সন্ত্রাসবাদের গল্প নিয়ে সিনেমা নির্মাণের কথা জানালেন। ইসলামকে খারাপভাবে উপস্থাপন করে পশ্চিমাবিশ্ব কী ফায়দা লুটতে চায়? আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে এ ছবিতে ইসলামকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হবে।

অনন্ত জলিল বলেন, ইসলাম কখনোই সন্ত্রাসবাদ সমর্থন করে না। ইসলাম শান্তির কথা বলে। কিন্তু বর্তমানে একটা অশুভ শক্তি, মুসলমানদের জঙ্গি বানিয়ে মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করছে। আর এতে মুসলমানদের সম্পর্কে বিশ্ববাসীর নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

মুসলমানরা সন্ত্রাসী নয়, ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না। এটাই দেখানো হবে ছবিটিতে। আগামী নভেম্বর থেকে এই ছবিটির কাজ শুরু হবে বলে জানা গেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...