Current date Sep 7, 2026
বিশ্ব

ইয়ালোকে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই শান্তিরক্ষী নিহত

URL copied
Share URL copied

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) জাতিসংঘ মিশনে থাকা বাংলাদেশি দুই শান্তিরক্ষী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। আভিযানিক দায়িত্ব পালনকালে শনিবার দেশটির ইয়ালোক নামক স্থানে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৈনিক আরজান হাওলাদার (৩৪ ই বেঙ্গল-ফরিদপুর) ও সৈনিক (টিএ) মো. রিপুল মিয়া (৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারি (রংপুর)। আহতরা হলেন- সৈনিক মো. জামাল উদ্দিন মোল্লাহ (৩৪ ই বেঙ্গল-ফরিদপুর) ও সৈনিক মো. মজাহিদুল ইসলাম (৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি-নওগাঁ)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এতে বলা হয়, বাংলাদেশি শান্তিরক্ষীরা সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। পথিমধ্যে দেশটির ইয়ালোক নামক স্থানে কনভয়ের কাঠ বহনকারী একটি ভারী যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি হয়।

নিহত এবং আহতদের সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য। উল্লেখ্য বাংলাদেশ ব্যাটালিয়ন ২০১৪ সালের অক্টোবর থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য মধ্য অফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে স্থানান্তর করা হয়েছে। ওই দেশে নিয়োজিত অন্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...