Current date Sep 14, 2026
বিশ্ব

ইয়েমেনের হুদাইদা বন্দরে সৌদি-আমিরাতের যৌথ হামলা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের বন্দর নগরী হুদাইদায় নতুন করে সম্মিলিত আক্রমণ শুরু করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সেনারা। বন্দর নগরীটিতে ইরান সমর্থিত শিয়া হাউছি বিদ্রোহীদের শক্ত অবস্থান রয়েছে। আলজাজিরা জানিয়েছে, এই হামলার ফলে সেখানে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় লড়াই শুরু হয়েছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ইয়েমেনের প্রবাসী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে নগরীর লোহিত সাগর বন্দরের দক্ষিণ দিক থেকে হাউছি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু হয়। একই সাথে স্থল হামলা চালায় ইয়েমেনি সৈন্যার। বিবৃতিতে আরো বলা হয়েছে, সকল শান্তিপূর্ণ ও রাজনৈতিক সমাধানে ব্যর্থ হয়েই হাউছি মিলিশিয়াদের হুদাইদা বন্দর থেকে বিতাড়িত করতে এই অভিযান চালানো হচ্ছে। এতে বলা হয়, হুদাইদা বন্দরটি মুক্ত হলে সেটি হবে ইয়েমেন পুনরোদ্ধারের লড়াইয়ে আমাদের জন্য একটি টার্নিং পয়েন্ট। বিদেশী এজেন্ডা বাস্তবায়ন করতে এসব মিলিশিয়ারা দেশ ছিনতাই করেছে।

ইয়েমেনের রাজধানী সানা থেকে দেড়শো কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত লোহিত সাগর বন্দরটি হাউছি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে থাকা একমাত্র বন্দর। দুবাই ভিত্তিক আল আরাবিয়া পত্রিকা জানিয়েছে, ইতোমধ্যেই হুদাইদা নগরীর দক্ষিণাঞ্চলীয় নেখেইলা এলাকার দখল নিয়েছে ইয়েমেনি সেনারা। দেশটিতে খাদ্য ও অন্যান্য সরবরাহ পাঠানোর জন্য বন্দরটি খুবই গুরুত্বপূর্ণ।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...