Current date Sep 7, 2026
রাজনীতি

ঈদেরপর আন্দোলনে নামতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ঘরে বসে না থেকে রাজপথে দৃশ্যমান হোন। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ঈদেরপর আন্দোলনে নামতে হবে।

শনিবার (০২ জুন) সন্ধ্যায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পুকুরপাড় বাড়ির আঙিনায় খালেদার জিয়ার মুক্তির দাবিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

গয়েশ্বর বলেন, চুপি চুপি ঘরের পেছনে চার-পাঁচজন দাঁড়িয়ে ছবি তুললেন তারপর ফেসবুকে আপলোড দিলেন, এই আন্দোলনে নেত্রীকে মুক্ত করা সম্ভব নয়। এজন্য সবাইকে সংগঠিত হতে হবে। আপনারা প্রস্তুতি নিন ঈদের পরই কঠিন আন্দোলন। সে আন্দোলনে আপনাদের ঝাঁপিয়ে পড়তে হবে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ও জেলা-উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...