Current date Jul 6, 2026
বাংলাদেশ

ঈদের আগেই আর্থিক সহায়তা পাবেন কর্মহীন মানুষ: প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে লকডাউনে গৃহবন্দি থেকে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের আর্থিক সহায়তা দেবে সরকার। ঈদের আগেই সেই সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরে জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি নিয়ে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে যাদের আয় উপার্জনের পথ নেই, তাদের জন্য কিছু নগদ আর্থিক সহায়তা আমরা ঈদের আগে দিতে চাই। অন্তত পক্ষে রোজার ঈদের সময় তারা যেন কিছু সহযোগিতা পায়, সেই ব্যবস্থা আমরা করব।

তিনি বলেন, এই মহামারীর কারণে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও অর্থনৈতিক স্থবিরতা নেমে এসেছে। এই ভাইরাসের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের ঈদের আগে কিছু আর্থিক সহায়তা আমরা দিতে চাই। যাতে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। সরকারের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা যেমন করেছি বা সহযোগিতা করেছি, বেসরকারি খাতেও অনেকে এগিয়ে এসেছেন। আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা অনেকেই সহযোগিতা করছেন।

প্রধানমন্ত্রী বলেন, মহামারী পরিস্থিতিতে আমরা সতর্কমূলক ব্যবস্থা নিয়েছি বলেই অন্য দেশ থেকে ভালো আছি। এখন দেশের অর্থনীতির চাকাও ঠিক রাখতে হবে। এ জন্য সীমিত আকারে ব্যবসা-বাণিজ্য ও অফিস-আদালত খুলে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। অফিস-আদালত সীমিত আকারে খুলে দেয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে কিছু কিছু পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। বাকিগুলোও ধীরে ধীরে খুলে দেয়া হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...