Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

ঈদের আগেই বেতন-বোনাস শতভাগ কারখানায় : বিজিএমইএ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ উল ফিতরের আগেই বেতন ও বোনাস পরিশোধ করেছে শতভাগ পোশাক কারখানা। তৈরি পোশাক মালিমদের শীর্ষ সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমাদের জানা মতে প্রায় শতভাগ কারখানায় বোনাস বা উৎসব ভাতা প্রদান করা হয়েছে। ২০১৮ সালের মে মাসের বেতনভাতা প্রদান করা হয়েছে শতভাগ কারখানায়।

তিনি বলেন, এখন পর্যন্ত ঈদের ছুটি প্রদান করা হয়েছে ৯০ শতাংশ কারখানায়। আজকের মধ্যেই অবশিষ্ট কারখানাগুলোতে ছুটি প্রদান করা হবে।

সরকারকে ধন্যবাদ জানিয়ে এ ব্যবসায়ী জানান, গার্মেন্টস শিল্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য গার্মেন্টস মালিকরা যাতে ঠিক সময়ে ব্যাংকের সংযোগিতা পেতে পারেন, সে ব্যবস্থাই সরকার নিয়েছে। ব্যাংকগুলো এ ব্যাপারে সহায়তা করেছে।

প্রসঙ্গত, বেতন বোনাসের দাবিতে প্রতিবারই কোথাও না কোথাও সড়ক অবরোধ, মানববন্ধন বা বিক্ষোভ হয়৷ দু’দিন আগে সাভারে সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস ঈদের আগে পরিশোধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...