Current date Sep 7, 2026
রাজনীতি

ঈদের আগে-পরে কিছুদিন নগরের উন্নয়নকাজ বন্ধ রাখার অনুরোধ কাদেরের

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : টানাবৃষ্টি ও চলমান উন্নয়ন কাজে সৃষ্ট যানজট-জনদুর্ভোগ রোধে ঈদের আগে ও পরে কিছুদিন নগরের উন্নয়নকাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লেখেন, ‘‘ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সড়কে নগর উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার খোঁড়াখুড়ি চলছে। ঈদকে সামনে রেখে এসব কাজ জনভোগান্তি সৃষ্টি করছে। বৃষ্টিবিঘ্নিত হওয়ায় কাঁদামাটিতে পথচারিদের চলাচলেও কষ্ট হচ্ছে। সড়কের লেন কমে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। তাই, এ সময়ে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি-ডিটিসিএ’র চেয়ারম্যান হিসেবে আমি ওয়াসা, ডেসাসহ নগরে উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট সকল দফতরকে ঈদের আগে-পরে কিছুদিন কাজ বন্ধ রাখার জন্য অনুরোধ করছি।’’

সড়কে যাত্রীদের আগ্রহ নেই। পত্রিকাগুলোতে প্রকাশিত এমন রিপোর্টের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘‘এদিকে ঈদ উপলক্ষে পরিবহনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে।আজ কোনো কোনো দৈনিকে ছাপা হয়েছে যাত্রীদের সড়কে আগ্রহ কম। আবার বেশির ভাগ কাগজে রিপোর্ট বেরিয়েছে উপচে পড়া ভিড়, টিকেটের সঙ্কট। প্রশ্ন হচ্ছে আগ্রহ কম হলে উপচে পড়া ভিড় কেন?’’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...