Current date Jul 15, 2026
রাজনীতি

ঈদের পরেই চমক নিয়ে ফিরছেন সোহেল তাজ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: ঈদের পর ‘চমক’ নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘদিন রাজনীতির বাইরে আছেন। দেশের বাইরে অবস্থান করে মাঝেমধ্যে ফেসবুকে দুই একটি স্ট্যাটাস ও ছবি দিয়ে জড়তা ভাঙছেন।

বৃহস্পতিবার (৩১ মে) ফেসবুকে তেমনি এক স্ট্যাটাসে প্রকাশ করে যুবসমাজের জন্য কিছু করার অাভাস দেন তিনি। তবে কী করতে চান তা প্রকাশ করেননি।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তাজ লিখেছেন, বেশ কিছু দিন ধরে ভাবছি আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু কি করা যায় এবং বিশেষ করে যুবসমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কি-না। অনেক চিন্তা-ভাবনা করে একটা সমাধান পেয়েছি- ঈদের পর জানাবো!

সোহেল তাজ বেশিরভাগ সময়ই দেশে থাকেন জানিয়ে ওই স্ট্যাটাসে আরও বলেন, ‘অনেকেই কমেন্ট করছেন যে আমার দেশে আসা উচিত- আমি বেশির ভাগ সময়ই দেশে থাকি।

সোহেল তাজের এই স্ট্যাটাস মুহূর্তেই কয়েক হাজার লাইক ও কমেন্ট পড়েছে। রাজনীতি-বিমুখ এই মানুষটিকে রাজনীতিতে ফিরে অাসতে অনুরোধ করেছেন অনেকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...