Current date Sep 6, 2026
লাইফস্টাইল

ঈদে আরবের বুখারি পোলাও

URL copied
Share URL copied

ঈদে তৈরি করতে পারেন একটু অন্য ধরনের খাবার। এ ধরনের খাবার আপনি ইচ্ছা করলে বাসাতেই তৈরি করতে পারেন। তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমাদের জন্য এই রেসিপি আরবি বুখারি পোলাও।

উপকরণ

১ কেজি মুরগি
৩ কাপ সুগন্ধি চাল (বাসমতি)
৩ টেবিল চামচ টমেটো পেস্ট
২ চা চামচ রসুন বাটা
১ এবং ১/২ কাপ পেঁয়াজ কুচি
১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া
১ চা চামচ মরিচ গুঁড়া
১ চা চামচ ধনে গুঁড়া
১ চা চামচ লেবুর রস
২ দারুচিনি
২টি এলাচ
৪টি লবঙ্গ
১ চা চামচ চিনি
২/৩ কাপ গাজর (দেশলাই কাঠির মতো করে কাটা)
১/২ কাপ কিশমিশ
১/৩ কাপ কাঠবাদাম/ কাজুবাদাম
৩/৪ কাপ তেল
লবণ স্বাদ অনুযায়ী
প্রস্তুত প্রণালি

প্রথমে চাল ধুয়ে ৩০ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখুন, এরপর পানি ঝরিয়ে নিন। কিশমিশ পানিতে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন এবং পানি ঝরিয়ে রাখুন। মুরগির টুকরা ধুয়ে পানি ঝরিয়ে এক চা চামচ রসুন বাটা, লেবুর রস ও এক চা চামচ লবণ দিয়ে অন্তত আধা ঘণ্টার জন্য রেখে দিন। এবার কিশমিশ, বাদাম এবং চিরা গাজর একের পর এক তেলে ভেজে নিন। গাজর ভাজার সময় আধা চা চামচ চিনি দিন। একই তেলে পেঁয়াজ হালকা ভেজে দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিন। এখন মুরগির টুকরা দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত মসলা (ধনে, মরিচ, রসুন এবং গোলমরিচ গুঁড়া), টমেটো পেস্ট ও লবণ দিন। হয়ে গেল মজাদার আরবি বুখারি পোলাও। এবার গরম গরম পরিবেশন করুন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...