Current date Nov 6, 2026
বাংলাদেশ

ঈদে ইউএস-বাংলার অতিরিক্ত ফ্লাইট

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঘরমুখো যাত্রীদের ঈদ আনন্দের পূর্ণতা দিতে অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে নির্দিষ্ট ফ্লাইট ছাড়াও অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের (জিএম-মার্কেটিং সাপোর্ট এন্ড পিআর) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এতথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৭ আগস্ট থেকে ২১ আগন্ত পর্যন্ত ঢাকা থেকে যশোরে ৮টি, সৈয়দপুরে ৪টি, রাজশাহীতে ৩টি এবং বরিশালে ২টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

ঈদ উপলক্ষে পরিচালিত অতিরিক্ত ফ্লাইট ছাড়াও নির্ধারিত সূচি অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, যশোরে ২টি, কপবাজারে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেটে ১টি, রাজশাহীতে ১টি এবং সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বরিশালে।

এছাড়া পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ইউএস-বাংলা ঢাকামুখী যাত্রীদের জন্য ভাড়ার ওপর দিচ্ছে বিশেষ অফার। এই সুযোগ আগস্টের ১৭ থেকে ২১ তারিখ পর্যন্ত নির্ধারিত থাকবে। সকল প্রকার ট্যাপ ও সারচার্জসহ রাজশাহী, বরিশাল, সৈয়দপুর ও যশোর থেকে ঢাকা ভ্রমণ করার জন্য সর্বনিম্ন ১৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...