Current date Sep 15, 2026
বিশ্ব

ঈদে ছেলেদের সাথে কোলাকুলি, যা বললেন সেই তরুণী!

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: গত ১৬ জুন শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন ছেলেদের সাথে কোলাকুলি করে রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় আলিশা মালিক নামে এক তরুণী। তার এ ধরণের আচরণে আলেম-ওলামাসহ তার পরিবাবের লোকজনও ক্ষুব্ধ হয়েছেন ওই তরুণীর উপর। তবে শেষ পর্যন্ত ওই তরুণী তার কর্মের জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন।

আনিশা চেয়েছিলেন ঈদ উৎসবে ছেলেদের সঙ্গে আলিঙ্গনের এই ভিডিও ইউটিউবে দিতে কিন্তু তার আগেই কেউ ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। এরপরই সারাদেশে শুরু হয় সমালোচনার ঝড়।

ভিডিওয় দেখা যাচ্ছে, আলিশার আলিঙ্গন পেতে লাইন করে দাঁড়িয়ে আছেন তরুণরা। তিনি হাসিমুখে একে একে তাঁদের সবার সঙ্গে আলিঙ্গন করছেন আলিশা।

আলিশার বলেন, ওই ভিডিও আমাকে সমস্যায় ফেলেছে। বাসার সবাই আমাকে বাইরে যেতে না করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক কথা বলছে। একের পর এক বিরূপ মন্তব্য আসছে। আমি চেয়েছিলাম ঈদের দিন সম্প্রীতির বার্তা দিতে। আমি বোঝাতে চেয়েছিলাম নারী-পুরুষে কোনও ভেদ নেই।

তবে সবাই যে বিরোধিতা করেছেন এমন নয়। প্রশংসাও করেছেন অনেকে। ভারতের দিল্লির কলেজছাত্রী আলিশা সিনেমায় অভিনয় করতে চান। ভবিষ্যতে নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাবেন বলে জানান আলিশা। তিনি সবার সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক রেখেই চলতে চান।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...