Current date Jul 5, 2026
Lead News

ঈদে জাহিদ হাসান-শখের ‘মিস আমলাপাড়া ২০১৮’

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : মফস্বল শহর আমলাপাড়া। মহল্লার কয়েকজন যুবক মিলে প্রেমিকাদের কাছে পাওয়ার উদ্দেশ্যে এক বিকল্প অভিনব বুদ্ধি বের করে। তারা একটি সুন্দরী প্রতিযোগীটার আয়োজন করে, মিস আমলাপাড়া ২০১৮। এলাকায় পোস্টারিং, মাইকিংয়ে মানুষের কান ঝালাপালা হয়ে যায়, অনেকে বিরক্ত হয়ে এই আয়োজন বন্ধে উঠে পড়ে লাগে, বাধাও দেয় কিন্তু সব বিপত্তি পেছনে ফেলে শুরু হয় সুন্দরী প্রতিযোগিতা। ঢাকা থেকে আনা হয় ট্রেনার।

শুধুমাত্র অবিবাহিতদের প্রতিযোগিতা হলেও প্রতিযোগীর সংখ্যা বাড়াতে এলাকার অনেক প্রভাবশালী বিবাহিত নারীদেরকেও রেজিস্ট্রেশন করানো হয়, যুবকরা নিজ নিজ প্রেমিকাদের বিজয়ী করতে বিবাহিত নারীদের বাদ দিতে নানা ছলচাতুরীর আশ্রয় নেয়, বিষয়টি ধরা পড়লে নারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে শুরু হয় থানা পুলিশের ঝক্কি ঝামেলা, এরকম গল্প নিয়ে আসন্ন ঈদে বৈশাখী টেলিভিশনের ৭ পর্বের ধারাবাহিক মিস আমলাপাড়া ২০১৮।

জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও মিলন ভট্টাচার্যের পরিচালনায় নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। এছাড়া আছেন শখ, কচি খন্দকার, মিলন ভট্টাচার্য, জামিলসহ আরো অনেকে।

নাটকটি প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন রাত ১১টা ১০ মিনিটে শুধুমাত্র বৈশাখী টেলিভিশনে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...