Current date Aug 1, 2026
Lead Newsবাংলাদেশ

ঈদে ট্রেন যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার (২৫ মার্চ) দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। দেওয়া হচ্ছে ৪ এপ্রিলের টিকিট।

আজ যারা টিকিট কিনবেন তারা ৪ এপ্রিল ভ্রমণ করতে পারবেন। আগামী ৩০ মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলবে। অনলাইনেই মিলবে সব টিকিট।

যাত্রীদের টিকিট ক্রয় সহজ লভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হচ্ছে।

ঈদের অগ্রিম ও ফেরার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যাত্রীরা ঈদের অগ্রিম ও ফিরতি সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। এ টিকিট রিফান্ড করা যাবে না।

এছাড়া আন্তঃনগর ট্রেনের সব আসনের টিকিট দেওয়া শেষে বরাদ্দ করা সাধারণ শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে।

Share URL copied
অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...

Lead Newsখেলা

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ের প্রথমার্ধেও খেলা থাকে সমতায়। পরে বক্সের বাইরে থেকে সুইজারল্যান্ডের জালে...

Lead Newsবাংলাদেশ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...