Current date Sep 6, 2026
বিনোদন

ঈদে ববি-রোশানের ‘বেপরোয়া’

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক রোশান। ছবির নাম ‘বেপরোয়া’। পরিচালনা করেছেন কোলকাতার নির্মাতা রাজা চন্দ। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি আগামী ঈদ-উল-আজহায় মুক্তি পেতে যাচ্ছে।

‘বেপরোয়া’ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। ববি-রোশান ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে।

জানা গেছে, এখনও ছবির ৩টি গানের শুটিং বাকি আছে। তবে আগামী মাসের শুরুতেই দেশের বাইরে গানের শুটিং হবে।
এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো জাজ প্রযোজিত সিনেমায় কাজ করলেন ববি। এই নায়িকা বলেন, জাজ সব সময় দর্শকদের পছন্দের কথা ভেবে সিনেমা নির্মাণ করে। তাদের অনেক ব্যবসাসফল সিনেমা রয়েছে। আমি মনে করি এই সিনেমাটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন।

রোশান বলেন, ‘দক্ষ শিল্পীদের সঙ্গে অভিনয় করতে সব সময় ভালো লাগে। আমাদের এই সিনেমায় অনেক গুণী শিল্পী রয়েছেন। আমার বিশ্বাস ববির সঙ্গে আমাকে জুটি হিসেবে দর্শকরা পছন্দ করবেন। আর ঈদের সিনেমা হিসেবে ‘বেপরোয়া’ সবার ভালো লাগবে।’

‘বেপরোয়া’ সিনেমাটি নায়করাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে উৎসর্গ করা হয়েছে। এই প্রথমবারের মতো জাজ মাল্টিমিডিয়ার কোনও সিনেমা কাউকে উৎসর্গ করা হলো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...