Current date Sep 14, 2026
বাংলাদেশ

ঈদে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে ৪ শিশুর মৃত্যু

URL copied
Share URL copied

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে চার শিশুর মুত্যু হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে শিশু রয়েছে।

নিহতরা হচ্ছে- পাবনার ভাঙ্গুরা থানার বেতুয়ান গ্রামের মো. হাসান আলীর মেয়ে মিম (১০), ছেলে সোহাগ (৭), টাঙ্গাইলের ঘাটাইল থানার কাঠতলা গ্রামের সাইফুলের মেয়ে সাদিয়া (১০) ও মো. খোকনের মেয়ে পারভীন (১২)। তারা কোনাবাড়ি বাইমাইল দক্ষিণ হরিণাচালা এলাকার বাসিন্দা। নিহতের অভিভাবকরা ওই এলাকায় বসবাস করে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করতো।

স্থানীয় কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন জানান, ঈদে আনন্দ করার জন্য ৭/৮ জন শিশু একটি নৌকা নিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তী বিলে ঘুরতে যায়। এক পর্যায়ে নৌকাটি গভীর পানিতে ডুবে গেলে চার শিশু পানিতে তলিয়ে যায় এবং বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে স্থানীয়রা নিহতদের উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে তিনি জানান।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...