Current date Sep 14, 2026
বাংলাদেশ

‘ঈদে যানজট হবে না, সড়কের অবস্থা ভালো’

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার সড়কের অবস্থা বেশ ভালো। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য সড়কপথে কোনো যানজট হবে না। যদি কোনো সমস্যা হয় তবে আমি ঘটনাস্থলে ছুটে যাবো।

শনিবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) কার্যালয়ে সড়কের নানা পরিস্থিতি তুলে ধরে তিনি একথা বলেন ।

এসময় আসন্ন ঈদ উপলক্ষে সড়কপথে যাতায়াতকারী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর বাস টার্মিনালগুলোতে ভিজিলেন্স টিম গঠন করেন তিনি।

সড়কে ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঈদে আপনারা আতঙ্ক ছড়াবেন না। আমি আশ্বস্ত করছি অন্য সময়ের থেকে এবার সড়কের অবস্থা ভালো। ঈদে সড়কে বড় কোনো সমস্যা হবে না। সড়কপথে কোনো যানজট হবে না। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের অবস্থা ভালো। ঢাকা-টাঙ্গাইল সড়কে ফোরলেনের কাজ চলছে, ঈদের সামনে এই সড়কের খোঁড়াখুঁড়ি বন্ধ আছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...