Current date Nov 10, 2026
বাংলাদেশ

ঈদে রাজশাহী-ঢাকা রুটে স্পেশাল ট্রেন চলবে

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : এবারের ঈদে যাত্রী ভোগান্তি কমাতে রাজশাহী-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চলাচল করবে। ঈদের তিনদিন আগে থেকে ‘ঈদ স্পেশাল’ নামের এ ট্রেনটি চলবে। এছাড়া এই রুটে পদ্মা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস আগের নিয়ম অনুযায়ী চলাচল করবে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার ইত্তেফাককে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিআরএম জানান, ঈদের তিনদিন আগে হতে ‘ঈদ স্পেশাল’ ১৬ বগি নিয়ে রাজশাহী-ঢাকা রুটে চলবে। ট্রেনটি সাত দিন চলাচল করবে। এই ট্রেন দুপুর দেড়টায় রাজশাহী হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকায় পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। আবার ঢাকা হতে রাজশাহীর উদ্দেশ্যে ৯টা ২৫ মিনিটে ছাড়বে। রাজশাহীতে পৌঁছাবে রাত সাড়ে তিনটার দিকে।

পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন জানান, ঈদের ১০ দিন আগে এই ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ঈদের ১০ দিন আগে ফেরত টিকিটও পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।

এই রুটের আগের সব ট্রেন নিয়মিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে। ঈদের পাঁচ দিন আগে থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। তবে ঈদের দিন আন্তঃনগর কোন ট্রেন চলাচল করবে না।

পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আরো জানান, এবারের ঈদে ঘরমুখো মানুষদের রাজশাহী-ঢাকা রুটের বাড়তি ট্রেনের কারণে ঈদের পর কর্মক্ষেত্রে ফেরা মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। অপরদিকে যাত্রী হয়রানি বন্ধে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা কাজ করবে। ট্রেনের টিকিট বিক্রিতে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এজন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করবে।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...