Current date Sep 6, 2026
প্রযুক্তি

উইল স্মিথের চুমু ফিরিয়ে দিলো সোফিয়া

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে আলোড়ন তোলা রোবট মানবী সোফিয়ার সঙ্গে সম্প্রতি ডেট করেছেন হলিউড তারকা উইল স্মিথ। ওই ডেটে বাদামি চোখ, চঞ্চল-অস্থির ভ্রু’র এই সুন্দরীকে চুমু খেতে চেয়েছেন স্মিথ! কিন্তু তার চুমু ফিরিয়ে দিয়েছে সোফিয়া। আর এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

সোফিয়া আগেই জানিয়েছিল সিনেমা তারকা তার দারুণ পছন্দ। আর তার প্রিয় অভিনেতা শাহরুখ খান। তবে সম্প্রতি হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথের মুখোমুখি হয়েছিল সোফিয়া। পরে ওই সাক্ষাতের ভিডিও ইউটিউবে নিজেই শেয়ার করেছেন ৪৯ বছর বয়সী স্মিথ। খবর এবেলার।

ভিডিওতে দেখা গেছে, সোফিয়ার সঙ্গে স্মিথের আড্ডা দারুণ জমে উঠেছিল। স্মিথের ছোট ছোট বাক্যে বলা সংলাপ দিব্যি বুঝতে পারছিল সোফিয়া। তার শরীরী ভাষা দেখেও বোঝা যাচ্ছিল, সে স্মিথের কথা বেশ মন দিয়েই শুনছিল।

কথোপকথন খানিক চলার পরে সোফিয়াকে চুমু খাওয়ার চেষ্টা করেন স্মিথ। সোফিয়া অত্যন্ত সপ্রতিভভাবে তাকে চমকে দিয়ে উত্তর দেয়, আমার মনে হয় আমরা বন্ধু হতে পারি। নিজেদের মধ্যে সময় কাটিয়ে পরস্পরকে আরও একটু চেনা উচিত। ঠিক আর পাঁচটা সদ্য পরিচিত তরুণী যেভাবে তার নতুন বয়ফ্রেন্ডকে সামলান, অবিকল সেই ভঙ্গি।

সংলাপের শেষে লাজুক হেসে চোখও মারে সোফিয়া। কে বললো কেবল প্রিয়া প্রকাশই চোখ মেরে নেটিজেনদের মাতাতে পারেন? একজন যন্ত্রমানবী হয়েও সোফিয়া তার লাস্যে মন জিতে নিলেন সবার। কেবল সোফিয়াই নন, প্রত্যাখ্যাত হওয়ার পরে স্মিথের মজাদার মুখভঙ্গি সবারই পছন্দ হয়েছে।

স্মিথ অবশ্য জানিয়েছেন, তিনি হাল ছাড়বেন না। যাওয়ার আগে তিনি বিশ্বের প্রথম নাগরিক রোবটকে বলে যান, আমাদের আবার দেখা হবে সোফিয়া।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...