Current date Sep 7, 2026
Lead Newsখেলা

উট বলছে, বেলজিয়ামের কাছে হারবে ব্রাজিল (ভিডিও)

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ। হেক্সা জয়ের স্বপ্ন যারা মনের মধ্যে বুনে ফেলেছেন, তাদের হতাশ হওয়ার মতোই এক খবর দিল আরব আমিরাতের ভবিষ্যৎবক্তা উট ‘শাহীন’। শেষ আটের লড়াইয়ে নাকি পাঁচবারের চ্যাম্পিয়নদের বিদায় করে দেবে ইউরোপের পাওয়ার হাউস বেলজিয়াম।

বিশ্বকাপ আসলেই ভবিষ্যদ্বাণী দিতে মুখোড় হয়ে ওঠে অনেক প্রাণী। ২০১০ সালে অক্টোপাস পলকে এখনো সবাই মনে রেখেছে তার ক্ষুরধার ভবিষ্যদ্বাণীর জন্য। স্পেনকে বিশ্বকাপ জয়ী বলেছিল সে এবং হয়েও ছিল তাই। ২০১৪ বিশ্বকাপে শাহীন নামের এক উট ভবিষ্যদ্বাণী দিলেও তা কার্যকরী ছিল না।

রাশিয়া বিশ্বকাপে দেখে গিয়েছে অ্যাকিলিস নামক এক রুশ বিড়ালকে। কিন্তু আলোচনায় আবারো সেই শাহীন উট। চলতি বিশ্বকাপের গ্রুপর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট।

উটের সামনে দুটি কাঠিতে করে দুই দেশের পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে। এবার উট ‘শাহীন’ কোয়ার্টার ফাইনালের বিজয়ী হিসেবে বেছে নিয়েছে বেলজিয়ামকে। তবে কি ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন এখানেই থামবে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...