Current date Sep 9, 2026
বাংলাদেশ

উত্তরায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, তিন পুলিশ আহত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উত্তরা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা।

তিনি বলেন, নাশকতাকারীরা পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আমাদের তিন সদস্য কিছুটা আহত হয়েছেন।

তিনি জানান, ককটেল নিক্ষেপের ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে হাতেনাতে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিএনপি নেতাদের নির্দেশেই এ ককটেল নিক্ষেপ করেন তিনি।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...