Current date Sep 16, 2026
বিশ্ব

উত্তেজনা বাড়িয়ে চীনের দরজায় মার্কিন যুদ্ধজাহাজ

URL copied
Share URL copied

ডেস্ক:করোনাভাইরাস মহামারির মধ্যে চীনের সঙ্গে সম্পর্কটা একেবারেই ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের। ভাইরাসের উৎস ইস্যুতে তিক্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক। আশঙ্কা দেখা দিয়েছে নতুন বাণিজ্যযুদ্ধের। এর মধ্যেই উত্তেজনা আরও বাড়িয়ে চীনের দোরগোড়ায় পৌঁছেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ।

বৃহস্পতিবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে ইউএসএস রাসেল নামে আরলেঘ বার্ক-ক্লাস ডেস্ট্রয়ারটি।

তাইওয়ানের স্বায়ত্তশাসন থাকলেও অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে চীন। শহরটিতে ক্রমবর্ধমান অস্ত্র সহায়তা ও চীন-তাইওয়ানকে বিভক্তকারী সামুদ্রিক প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ-টহল নিয়ে চরম ক্ষুব্ধ বেইজিং। এর মধ্যেই যুদ্ধজাহাজ পাঠিয়ে সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন।

শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে। এটিকে ‘সাধারণ মহড়া’ দাবি করলেও এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হয়নি তারা।

এদিকে যুক্তরাষ্ট্রের টহল বৃদ্ধির প্রেক্ষিতে তাইওয়ান এলাকায় নৌ-বিমান উভয় টহলই জোরদার করেছে চীন।

সূত্র: আল জাজিরা

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...