Current date Sep 7, 2026
খেলা

উদ্বোধনী ম্যাচে সৌদিকে ৫ গোল দিল রাশিয়া

URL copied
Share URL copied

অনুমিতভাবেই রাশিয়ার কাছে পাত্তাই পেল না সৌদি আরব। উদ্বোধনী ম্যাচটি দেখতে রাশিয়ায় গিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। স্টেডিয়ামে বসেই তিনি দেখলেন নিজেদের জালে রুশদের গোল উৎসব। ম্যাচের ১৩তম মিনিট থেকে শুরু; গোল উৎসব চলল শেষ মিনিট পর্যন্ত। পুতিনের দেশ উদ্বোধনী ম্যাচে জয় পেল ৫-০ গোলে।

আজ বৃহস্পতিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রাশিয়ার হয়ে প্রথম গোলটি করেন ইউরি গাজানিস্কি। তিনি একজন মিডফিল্ডার। ম্যাচের ১৩তম মিনিটে কর্নার শট পেয়ে গোলপোস্টের বাঁদিক থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান তিনি।

রাশিয়া বিশ্বকাপে প্রথম গোল করে ইতিহাস গড়লেন ইউরি গাজানিস্কি। ছবি : এএফপি

এরপর বিরতির ঠিক আগমুহূর্তে ম্যাচের ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেনিস চেরিশেভ। গোলোভিনের পাস থেকে ১৮ মিটার লাইন থেকে বল দখল করেন ফরোয়ার্ড জবনিন। তারপর তিনি তিন সৌদি ফরোয়ার্ডকে কাটিয়ে বল পাঠিয়ে দেন চেরিশেভের কাছে। আলতো ছোঁয়ায় বল ঠিকানায় পাঠিয়ে দেন চেরিশেভ।

ম্যাচে দ্বিতীয় গোলটি করেন ডেনিস চেরিশেভ। ছবি : এএফপি

সৌদি আরবের জালে তৃতীয় গোল করেন আরতেম ডিজুবা। ম্যাচের ৭৩তম মিনিটে ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা এই ফরোয়ার্ড রাইট উইং থেকে ক্রস পেয়ে ওসামা হাওসাউইকে বোকা বানিয়ে হাওয়ায় ভাসানো এক শটে বল পাঠিয়ে দেন জালে।

সৌদি আরবের জালে তৃতীয় গোল করেন আরতেম ডিজুবা। ছবি : এএফপি

এরপর নিজের দ্বিতীয় গোল করে সৌদির জালে একহালি গোল পূরণ করেন ডেনিস চেরিশেভ। ম্যাচের মূল সময় শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন তিনি। এরপর ম্যাচের শেষ বাঁশি বাজার আগমুহূর্তে পঞ্চম গোল করে সৌদির কফিনে শেষ পেরেক ঠুকে দেন আলেকজান্ডার গলোভিন।  ৫-০ ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...