Current date Sep 6, 2026
বিনোদন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ওমর সানী

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওমর সানী। চলতি সপ্তাহেই সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসাপতালে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তার ছেলে ফারদিন এহসান।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গত ৬ মার্চ তার হৃৎপিণ্ডে একটি রিং পরানো হয়েছে। তবে এখন তিনি পুরোপুরি শঙ্কামুক্ত বলে জানিয়েছে তার পরিবার। এর আগে গত ৫ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এ্যাপোলো হাসপাতালে যান ওমর সানী। স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানান তার হৃৎপিণ্ডে তিনটি ব্লক আছে। এর পরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে তিনি প্রফেসর শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে ছিলেন। ওমর সানীর

হৃৎপিণ্ডে আরও দুটি রিং লাগাতে হতে পারে। তবে সেটি দুই কিংবা তিন মাস পর করলেও হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...