Current date Sep 10, 2026
বাংলাদেশ

উপরে আল্লাহ, নিচে জনগণ ও দলের লোক : প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সবসময়ই থাকে, থাকবে। সেটাকে তিনি ভয় পান না। উপরে আল্লাহ, নিচে জনগণ ও দলের লোক। দেশের মানুষের উপরই তার পূর্ণ আস্থা আছে।

বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরাও কিন্তু মুদ্রাস্ফীতি কিংবা অর্থনৈতিক মন্দার বাইরে না। আমাদের ওপরও এসব ধাক্কা আসে। আর সব জিনিস তো আমরা তৈরি বা উৎপাদন করতে পারি না। এ কারণেই আমি সকলকে আহ্বান করেছিলাম কোথাও যেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে। যে যা পারেন উৎপাদন করবেন। আমাদের খাদ্য আমরা নিজেরাই উৎপাদন করবো।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে ঘুরেছি। সেখানে দেখেছি দ্রব্যমূল্যের কী পরিমাণ দাম। আমাদের মানুষ দক্ষ। আমরা যদি চেষ্টা করি তাহলে নিজেদের খাবার উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারব। ইতোমধ্যে বিদেশে কিছুটা যাচ্ছে। এই খাদ্য কীভাবে আমরা সংরক্ষণ করতে পারি সে ব্যাপারেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা এভাবেই দেশের উন্নয়নের নিশ্চয়তা দিচ্ছি। তাছাড়া শিক্ষাদীক্ষা সবদিক থেকেই ব্যবস্থা নিচ্ছি। কমিউনিটি ক্লিনিকসহ ফ্রিতে ওষুধ দিচ্ছি। মানুষের কল্যাণে যা যা করার সবই করছি।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...