Current date Sep 6, 2026
শিক্ষা

উপাচার্যের পদত্যাগ দাবিতে শাবি শিক্ষার্থীদের আমরণ অনশন

URL copied
Share URL copied

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় উপাচার্যের বাসভবনের সামনে ২৪ শিক্ষার্থী অনশন শুরু করেন। পরে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়।

তারা বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত অনশন চলবে। অনশনকারী শিক্ষার্থীরা কোনো ধরনের খাদ্য বা তরল জাতীয় খাবার খাবেন না। যদি অনশনের কারণে কোনো শিক্ষার্থীর মৃত্যু হয়, তাহলে দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্যকে নিতে হবে।

শিক্ষার্থী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের সঙ্গে একমত পোষণ করেননি। এমনকি আমাদের নামে মামলা হলেও পাশে দাঁড়াননি। আশা করছি, শিক্ষকরা আমাদের সঙ্গে একমত হয়ে পাশে দাঁড়াবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...