Current date Sep 7, 2026
অর্থনীতি

ঋণের সুদহার না বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : ঋণের সুদহার হঠাৎ করেই না বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ শৃঙ্খলা বজায় রাখা এবং নতুনভাবে খেলাপি ঋণ সৃষ্টির ঝুঁকি এড়াতে দেশের তফসিলি ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল বুধবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় আর্থিক বাজার সুদহারে সামপ্রতিক বৃদ্ধির সূত্রে নতুন ঋণ মঞ্জুরি ছাড়াও বিদ্যমান ব্যাংক ঋণ হিসাবগুলোতেও আকস্মিক অযৌক্তিক মাত্রায় উচ্চতর সুদহার নির্ধারণের কিছু কিছু দৃষ্টান্ত সমপ্রতি লক্ষ্য করা যাচ্ছে; যা ঋণগ্রহীতাদের পরিশোধ সামর্থের ও আর্থিক সঙ্গতির ওপর অনভিপ্রেত চাপ সৃষ্টি করছে। পাশাপাশি বিনিয়োগ ও উৎপাদনের ওপর প্রভাব ফেলবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো ঋণের মঞ্জুরিপত্রে সুদহার অপরিবর্তনশীল উল্লেখ থাকলে ঐ ঋণের সুদহারে সংশ্লিষ্ট ঋণের মেয়াদকালে ঊর্ধ্বমুখী কোন পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র ঋণের মঞ্জুরিপত্রে সুদহার পরিবর্তনশীল উল্লেখ থাকলেই ঐ ঋণের সুদহারে বিশেষ কিছু নিয়মে সংশোধন করা যবে। এক্ষেত্রে ঋণের সুদহার বছরে একবারের বেশি বাড়ানো যাবে না; ঋণের সুদহার বাড়ানো বিষয়ে সংশ্লি­ষ্ঠ গ্রাহককে কমপক্ষে তিনমাস আগে নোটশ প্রদান করতে হবে। গ্রাহককে অবহিত না করে কোন ঋণের সুদহার বৃদ্ধি করা যাবে না; মেয়াদি ঋণের বেলায় প্রতিবার অনধিক শূণ্য দশমিক ৫০ শতাংশ এবং চলতি মূলধন ও অন্যান্য ঋণের বেলায় প্রতিবার অনধিক এক শতাংশ মাত্রায় পরিমিত রাখতে হবে। নতুন ঋণ মঞ্জুরির সুদহার নির্ধারণের ক্ষেত্রে বিআরপিডি কর্তৃক ইতোপূর্বে ইস্যুকৃত পরিপত্রগুলোর নির্দেশনা বলবত্ থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেয়। কেননা, ২০১৭ সালের ডিসেম্বরে এসে অধিকাংশ ব্যাংকের ঋণ আমানত অনুপাত (এডিআর হার) বেড়ে যায়। প্রায় ২০ টি ব্যাংকের আমানতের চেয়ে ঋণ বেড়ে যায়। ফলে এডিআর হার কিছুটা কমিয়ে দিয়ে আগ্রাসী ঋণের লাগাম টেনে দেয় বাংলাদেশ ব্যাংক। এজন্য এডিআর হার সমন্বয়ের জন্য ঋণের মাত্রা কমিয়ে দিয়ে আমানত সংগ্রহে উঠেপড়ে লেগে যায় বাণিজ্যিক ব্যাংকগুলো। এ কারণে বাড়াতে হয় আমানতের সুদহার। আমানতের সুদহার কিছুটা বাড়িয়ে অধিক মাত্রায় ঋণের সুদহার বাড়িয়ে দেয় ব্যাংকগুলো। যা নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করে।

এদিকে ঋণের সুদহার কমাতে ব্যাংক মালিকরা বেশকিছু সুবিধা নিলেও কমছে না ঋণের সুদহার। সমপ্রতি প্রধানমন্ত্রীও ব্যাংকঋণের সুদহার কমাতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছেন। অবশেষে বাণিজ্যিক ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক থেকে ঋণের সুদহার কমাতে নির্দেশ দেওয়া হলো।

অন্যদিকে, আরেক নির্দেশনায় আমানত ও ঋণের সুদহার যৌক্তিকীকরণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলো বিভিন্ন প্রকার ঋণের সুদহার ক্রমাগতভাবে বৃদ্ধি করছে। ঋণের সুদহার অযৌক্তিক মাত্রায় বৃদ্ধি করা হচ্ছে যা উদ্বেগজনক। এ প্রেক্ষিতে, উত্পাদনশীল খাতসহ বিভিন্ন খাতে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের লক্ষ্যে ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ এবং আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান ৪ শতাংশের মধ্যে সীমিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লে­খ্য, এর আগে স্প্রেড (আমানত ও ঋণের সুদহারের ব্যবধান) ৫ এর মধ্যে সীমিত রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এখন তা কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...