Current date Sep 7, 2026
অর্থনীতি

ঋণ ও ক্রেডিট কার্ডে রিটার্ন দাখিলের শর্ত শিথিল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

নির্দিষ্টসীমা পর্যন্ত ঋণগ্রহণ ও ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ফলে এখন থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণগ্রহণ ও দুই লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনে কোনো আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে না।

রোববার (১৮ সেপ্টেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী সই করা এক বিশেষ আদেশে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৮৪এ-এর উপ-ধারা (৪) প্রদত্ত ক্ষমতাবলে করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণগ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে দুই লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকগুলোকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

এর আগে ঋণ ও ক্রেডিট কার্ড নিতে টিআইএন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) সনদ দেখানোর পাশাপাশি, নিয়মিত রিটার্ন জমা দিচ্ছেন কি না, তার প্রমাণপত্র দেখাতে হতো ব্যাংককে। সেই প্রমাণপত্র ছাড়া কাউকে ক্রেডিট কার্ড দিলে সেই ব্যাংককে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান ছিল।

এতে করে বিপাকে পড়েছিলেন ক্ষুদ্রঋণ ও ক্রেডিট কার্ড নিতে ইচ্ছুকরা। আয়কর বিবরণী জমার প্রমাণপত্র দেখাতে না পারায় তারা ঋণ এবং ক্রেডিট নিতে পারছিলেন না। এবার সেই বাধ্যবাধকতা শিথিল করলো এনবিআর।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...