Current date Sep 7, 2026
খেলা

এই প্রথম ১২ থাই কিশোর ফুটবলারের ভিডিও প্রকাশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া ১২ কিশোর ফুটবলারের হাসপাতাল থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে। উদ্ধার হওয়ার পর এই প্রথম তাদের ভিডিও প্রকাশ করা হলো।

ভিডিওতে দেখা গেছে, থাই কিশোররা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে পাশাপাশি বিছানায় বসে কিংবা শুয়ে আছে। হাসপাতালের গাউন এবং মুখে মাস্ক রয়েছে তাদের। কিশোর ফুটবলারদের একজন ক্যামেরা দেখে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়েছে।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, গুহার ভেতরে দীর্ঘদিন থাকার কারণে এবং বিপদজনক উদ্ধার অভিযানের ধকল সামলাতে তাদের কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

কিশোরদের প্রত্যেকের প্রায় দুই কেজি ওজন কমেছে। কিন্তু তাদের শারীরিক অবস্থা ভাল ছিল। উদ্ধারের সাথে সাথেই তাদের হাসপাতালে নেওয়া হয়।

প্রসঙ্গত, এই কিশোর ফুটবলাররা ও তাদের কোচ গত ২৩ শে জুন থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। অতিবর্ষণে গুহায় পানি বেড়ে যায়। এর ফলে তারা গুহার ভেতরে আটকা পড়ে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...