Current date Sep 7, 2026
খেলা

এই রেফারির জন্যই ফাইনালে যাবে ইংল্যান্ড?

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : লুঝনিকি স্টেডিয়ামে কাল বাংলাদেশ সময় রাত ১২টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। বিশ্বকাপের এই সেমিফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তুরস্কের রেফারি চুনেত চাকির। তাঁর পরিচালনায় কোনো আন্তর্জাতিক ম্যাচে হারেনি ইংল্যান্ড

হ্যারি কেইনরা বিশ্বকাপের সেমিফাইনালে ওঠায় ‘ইটস কামিং হোম’ গানে সুর মেলাচ্ছে গোটা ইংল্যান্ড। ইংলিশরা এবার বিশ্বকাপ ট্রফি ঘরে ফিরিয়ে আনার ব্যাপারে ভীষণ আশাবাদী। খোদ ফিফাই এখন তাদের আশার পালে জোর হাওয়া লাগিয়েছে। ভ্রু কুঁচকে ভাবতে পারেন, এটা আবার কেমন কথা! কিন্তু কথা এটিই। ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচে যিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন, তাঁর অধীনে নাকি কোনো আন্তর্জাতিক ম্যাচে হারেনি ইংলিশরা।

ইংল্যান্ডের পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে এ পর্যন্ত রেফারির দায়িত্ব পালন করেছেন চাকির। একটি ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানে কাজ করেন এই তুর্কি রেফারি। ফিফার সেরা রেফারিদের একজন চাকির এ বিশ্বকাপে এ পর্যন্ত দুটি ম্যাচ পরিচালনা করেছেন। মরক্কো-ইরান এবং আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ। এ দুই ম্যাচে তিনি নয়টি হলুদ কার্ড দেখালেও কাউকে লাল কার্ড দেখাননি।

সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বে চাকিরকে রেফারি হিসেবে পেয়েছিল ইংল্যান্ড। স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটা ৩-০ গোলে জিতেছিল গ্যারেথ সাউথগেটের দল। তবে চাকির ক্রোয়েশিয়ার কোনো ম্যাচ পরিচালনা করেননি। ৪১ বছর বয়সী এই রেফারিকে পাওয়ায় ইংলিশ সমর্থকেরা এখন ফাইনালের স্বপ্ন দেখছেন।

তবে এই রেফারিকে নিয়ে কিছুটা দুশ্চিন্তাও আছে ইংল্যান্ডের। ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বে ইউক্রেনের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের তখনকার তারকা মিডফিল্ডার স্টিভেন জেরার্ডকে লাল কার্ড দেখিয়েছিলেন চাকির। এ ছাড়াও চ্যাম্পিয়নস লিগে তাঁর লাল কার্ডে মাঠ ছেড়েছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জন টেরি। আর ফিফা ক্লাব বিশ্বকাপে লাল কার্ড দেখিয়েছিলেন ইংলিশ ডিফেন্ডার গ্যারি কাহিলকে।

তবে চাকিরের অধীনে কোনো ম্যাচ ইংল্যান্ড হারেনি—ইংল্যান্ডের ভরসার জায়গা এটিই।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...