Current date Sep 7, 2026
বিশ্ব

একটির দামই ১১৬ কোটি, ৭ হাজার গাড়ির মালিক তিনি!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : হোক দুবাই কিংবা ব্রুনাই, স্বর্ণের ব্যবহারটা সেখানে আর সবার চেয়ে অন্যভাবেই হয়। এখানে ব্রুনাইয়ের সুলতানের প্রসঙ্গেই বলা হচ্ছে। তার বিষয়টাই যেন আলাদা। অনেকেই বলেন, স্বর্ণের প্রতি তার আসক্তি রয়েছে। তার প্রমাণ অন্তত একটি বিশেষ গাড়িতে মেলে।

গাড়িটি বিশেষভাবে বানিয়ে এনেছেন সুলতান হাসান আল বলকিয়াহ। এটি একটি রোলস রয়েস সিলভার স্পার স্ট্রেচ লিমুজিন। গোটা গাড়িটি মুড়ে রয়েছে ২৪ ক্যারেটের সোনা। এর দাম ১১৬ কোটি টাকারও বেশি। গাড়ির সামনে-পিছে বা ছাদে কিংবা চাকায় বিশেষ নকশা করা হয়েছে স্বর্ণ দিয়ে। এমনকি গাড়ির কিছু যন্ত্রাংশও বানানো হয়েছে সোনা দিয়ে।

২০০৪ সালে সুলতান তার ছেলের বিয়েতে যাওয়ার সময় এই গাড়িতে প্রায় ১০ কিলোমিটার সফর করেন। আর এই বিয়ে ছিলো বিশ্বের সর্বাধিক ব্যয়বহুল বিয়ের একটি। এমন বহুমূল্যের গাড়ি তার কাছে রয়েছে আরো অন্তত ৭টি।

গাড়ি সংগ্রহের বাতিক রয়েছে তার। একটি দুটি নয়, তার সংগ্রহে রয়েছে ৭ হাজার গাড়ি। ফেরারিই রয়েছে ৩০০টি। আরো আছে ৬০টি রোলস রয়েস, ১১টি ম্যাকলারেন, ৬টি দাউয়ের পোর্শে ৯৬৩ এলএসএস এবং আরো অনেক দামি দামি গাড়ি।

সুলতান হাসান আল বলকিয়াহর এই রাজ্য পৃথিবীর সবচেয়ে ধনী রাজ্য। সুলতানের সম্পদ এতটাই বেশি যে দেশ চালাতে জনগণকে ট্যাক্স দিতে হয় না। তিনি দেশটির প্রথম প্রধানমন্ত্রীও বটে। তিনি অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছে। দেশের শিক্ষাখাতকে এগিয়ে নিতে তার অবদান অনেক। তার মধ্যে রয়েছে ব্রুনাই দারুসালাম।

তার আরেকটি অবদান হাতফিজ আল-কুরআন। এটা এক ধর্মনিরপেক্ষ ইনস্টিটিউট। দেশের যেকোনো আচার-অনুষ্ঠানে দেশবাসীকে নিয়ে আনন্দ উদযাপন করেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...