Current date Nov 6, 2026
বাংলাদেশ

একটি ইলিশের দাম সাড়ে ১৪ হাজার টাকা

URL copied
Share URL copied

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে কমলনগর উপজেলায় একটি ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার ৫০০ টাকায়। যার ওজন ৩ কেজি ৬০০ গ্রাম।

রোববার বিকেলে উপজেলার মাতাব্বরহাটে মাছঘাটে ইলিশটি বিক্রি হয়।

এর আগে দুপুরে কমলনগরের ইব্রাহিম মাঝির ছেলেরা মাছটি ধরে। তাদের মতে, এটি এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ। বিকেলে ইলিশটি ঘাটে নিয়ে সফিক হাওলাদারের আড়তে রাখা হয়। এসময় মাছটি দেখতে আশপাশের লোকজন ভিড় জমান।

পরে ডাকের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী নুর উদ্দিন সাড়ে ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন। সন্ধ্যায় তিনি ভালো দামের আশায় মাছটি ঢাকায় পাঠান।

ইব্রাহিম মাঝির নৌকার জেলে ইসমাইল জানান, নদীতে ইলিশ নেই। খালি হাতে ফিরতে হচ্ছে। তারা চারজন জাল টেনে তোলার সময় ধারণা হয়েছে বড় পাঙ্গাস আটকা পড়েছে। ওপরে তুলতেই এতো বড় ইলিশ দেখে তারা রীতিমতো অবাক হয়েছেন।

স্থানীয় আড়তদার, মাঝি ও জেলেদের মতে, এতো বড় ইলিশ অতীতে ধরা পড়েনি। তারা চোখেও দেখেননি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...