Current date Sep 7, 2026
বিনোদন

‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ থেকে সরে দাঁড়ালেন বুবলী

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক: বেশ ঘটা করে মহরত হয়েছিল ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটির। নামটি অন্যরকম হওয়ায় অনেকটাই মনোযোগ কেড়ে নেয় চলচ্চিত্রপ্রেমীদের। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা হালের আলোচিত নায়িকা বুবলীর। কিন্তু ছবিটি তিনি করছেন না। শাপলা মিডিয়ার নির্মিতব্য এ ছবি থেকে স্বেচ্ছায় বুবলী সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

গত ২৬ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে ছবিটি নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির নায়ক শাকিব খান, নায়িকা বুবলী, পরিচালক শাহিন সুমনসহ অন্যান্য কলাকুশলী।

ছবি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানো প্রসঙ্গে বুবলী বলেন, ‘দেখুন, আমি সবসময় কম কাজ করতে চাই। কারণ সংখ্যায় না কাজের মানে বিশ্বাস করি। ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। কারণ একই প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আমার অন্য আরেকটি ছবি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে যেটার জন্য আমার অনেক প্রস্তুতির দরকার। তাই একসাথে কয়েকটা কাজে মনোযোগ দেয়া আমার জন্য একটু কঠিন হয়ে পড়বে। মূলত সে কারণেই ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটি আমি করছি না।’

বুবলী আরও বলেন, প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা করেই ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছি। ‘যেহেতু একই প্রযোজনা প্রতিষ্ঠান তাই তাদের দিক থেকেও এই ব্যাপারে আপত্তি নেই।

এদিকে, বুবলীর এ সরে দাঁড়ানোর বিষয়ে শাপলা মিডিয়ার পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরে মুক্তি পায় বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া-নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি। ছবিটি প্রযোজনা করেছিল শাপলা মিডিয়া। বর্তমানে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘ক্যাপ্টেন খান’ ছবির শ্যুটিং করছেন বুবলী। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এ ছবিতে বুবলীর নায়ক শাকিব খান। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...