Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

একদিনে আরও ৪২ মৃত্যু, শনাক্ত ৩১১৪

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৯৬৮ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ৩ হাজার ১১৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৬ জন এবং মোট সুস্থ ৬৮ হাজার ৪৮ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ঘণ্টায় ১৪ হাজার ৭৮১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পূর্বের নমুনাসহ ১৪ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। শনাক্তের হার ২১ দশমিক ২৬ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪২ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১০ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৯৬৮জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৬ জন। এ পর্যন্ত সুস্থ ৬৮ হাজার ৪৮ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৯১ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

তিনি আরও জানান, বয়স বিভাজনে ১১-২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭ মারা এবং ৮১-৯০ বছরের মধ্যে ৩ জন মারা গেছেন।

করোনায় দেশে এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে ০-১০ বছরের মধ্যে ১২ জন, ১১-২০ বছরের মধ্যে ২৩ জন, ২১-৩০ বছরের মধ্যে ৭০ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১৪৭ জন, ৪১-৫০ বছরের মধ্যে ২৪০ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৫৭১ জন এবং ষাটোর্ধ্ব বয়সের ৮৫০ জন।

নাসিমা জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ৩ জন, রংপুরে ৪ জন, সিলেটে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩১ জন ও বাড়িতে ১১ জন মারা গেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...