Current date Oct 28, 2026
Lead Newsবাংলাদেশ

একদিনে সড়কে প্রাণ গেল ৫১ জনের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: ঈদ আনন্দ শেষে গন্তব্যে ফেরার সময় সারা দেশের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় শতাধিক।

শনিবার ভোর ও শুক্রবার দিবাগত রাতে গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে ১৮ জন এবং রংপুরের তারাগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকার সাভারে চারজন, নাটোরে দুজন, গোপালগঞ্জে দুজন, চুয়াডাঙ্গায় একজন, সিরাজগঞ্জে দুজন, ফরিদপুরে দুজন, লক্ষ্মীপুরের রামগঞ্জে দুজন ও নেত্রকোনার দুর্গাপুরে একজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের সবার নাম-পরিচয় জানা যায়নি।

গাইবান্ধা : ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঢাকা-সৈয়দপুরগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৮ যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন ৪০ জন। শনিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ঢাকা-রংপুর সড়কের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।

রংপুর : রংপুরের তারাগঞ্জ উপজেলার পাগলাপীরে বিআরটিসির দোতলা বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাগলাপীরের সলেয়া শাহ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

সাভার : সাভারের ঢাকা-আরিচা সড়কের আমিনবাজারের তুরাগ এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হন। আহত হন অন্তত ২০ জন। সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হন। আহত হন আরও ২০ বাসযাত্রী। ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী সড়কের ভূঁইয়াগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় ৫ জন মারা যান। সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হন। অন্যদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় লোকমান শেখ (৫০) নামে এক ইঞ্জিনচালিত-ভ্যানচালক নিহত হন। এ সময় কমপক্ষে ১০ বাসযাত্রী আহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নাটোর : সদর উপজেলায় ইজিবাইক ও ট্রাকের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হন। আহত হন আরও তিনজন। সকাল ৭টার দিকে নাটোর শহরের আলাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা : সদর উপজেলার আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক ধানকল মালিক নিহত হন। আহত হন দুই মোটরসাইকেল আরোহী। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১০টার দিকে।

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী তুহিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের চালক ও হেলপার নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহেরা খাতুন ও মিলন নামের দুইজন নিহত হন। শনিবার সকালে উপজেলার আজাদ নগরে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে শুক্রবার বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাসচাপায় হেলপার ইমন সরদার (২১) নিহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল : সখীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবদুল বাছেদ মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হন। দুপুরে উপজেলার তৈলধারা বটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ার ভাঙ্গারমুখে ম্যাজিক গাড়িচাপায় ছলেমা খাতুন (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হন। সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৬০) নামে আহত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নরসিংদী : নরসিংদী রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে মোটরসাইকেলের ধাক্কায় হাসান মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরের দিকে ইউনিয়নের লাকী আক্তার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...