Current date Sep 7, 2026
Lead Newsস্বাস্থ্য

একদিনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৪০৭

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এর মধ্যে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ওমিক্রন। এ অবস্থায় ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন আরও আট হাজার ৪০৭ জনের।

এ নিয়ে দেশে করোনা শনাক্ত বেড়ে দাঁড়ালো ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬৪ জনের।

এর আগের ২৪ ঘণ্টায় ছয় হাজার ৬৭৬ জন করোনা রোগী শনাক্ত হন। ওই সময়ে করোনায় ১০ জনের মৃত্যু হয়।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ হাজার ৪০৭ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ২৮ হাজার ৪৫৯টি

এই সময়ে দেশে করোনা থেকে সেরে উঠেছেন ৪৭৫ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো
১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...