Current date Sep 7, 2026
অর্থনীতি

একনেকে সাড়ে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা।

এর মধ্যে সরকারিভাবে অর্থায়ন হবে তিন হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা। আর এক হাজার ৫৬৬ কোটি টাকা আসবে বৈদেশিক উৎস, কর ও অনুদান থেকে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন।

অনুমোদিত প্রকল্পসমূহ

নেত্রকোনা- বিশিউড়া-ঈশ্বরগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প, ডাক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন নির্মাণ, ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ, শেখ হাসিনা সেনানিবাস বরিশাল স্থাপন, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প।

এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরের অ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন (তৃতীয় সংশোধিত) প্রকল্প, ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরিসন ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম অনুমোদন দেওয়া হয়।

অপরদিকে অনুমোদন দেওয়া হয়- ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫ ) প্ল্যান্ট প্রকল্প এবং গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, রংপুর, জামালপুর ও যশোর জেলায় বিটাকের ৬টি কেন্দ্র স্থাপন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...