Current date Sep 6, 2026
Lead Newsস্বাস্থ্য

একমাস পর করোনায় মৃত্যু

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি গাজীপুরের বাসিন্দা। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৮ জনে। টানা একমাস মৃত্যুশূন্য থাকার পর একজনের মৃত্যুর তথ্য জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ২০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে দেশে একজন মারা যান।

এদিকে, একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৬ জন। এ নিয়ে দেশ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জনে।

শনিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে তিন হাজার ৯২০টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭২ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেন ১৯ লাখ ৭৪৭ জন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...