Current date Sep 6, 2026
Lead Newsখেলা

একমি চট্টগ্রামকে হারিয়ে সাকিবের মোনার্ক পদ্মার জয়

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক

ফ্র্যাঞ্চাইজি হকির দ্বিতীয় লেগে এসে খানিকটা ছন্দে ফিরেছে মোনার্ক পদ্মা। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে তারা ৪-৩ গোলে হারায় একমি চট্টগ্রামকে। লিগে এটি তাদের তৃতীয় জয়। এই জয়ে নয় পয়েন্ট নিয়ে সুপার ফোরে যাওয়ার আশা খানিকটা জিইয়ে রাখল দলটি।

আজ মোনার্কের সাইফ খান দুটি এবং রাসেল মাহমুদ জিমি ও মিয়া তানিমিতসু একটি করে গোল করেন। একমির হয়ে ডেভিড ওয়ালমিকি দুটি এবং পির হিনরিচ এক গোল শোধ দেন।

ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। প্রথমে মোনার্ক ১-০ গোলের লিড নেয়। পরবর্তীতে একমি সমতা আনার পর ২-১ গোলে লিডও নিয়ে নেয়। মোনার্কও পিছিয়ে থেকে আবার লিড নেয় ৩-২ স্কোরলাইনে। কিছুক্ষণ পর একমি আবার ম্যাচে সমতা আনে। ৫৯ মিনিটে জাপানি খেলোয়াড় মিয়া পেনাল্টি কর্নার থেকে মোনার্কের জয়সূচক গোল করেন।

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের দল মোনার্ক । রাসেল মাহমুদ জিমি, ইমরান হাসান পিন্টুর মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন মোনার্কে। বিশ্ব হকির কিংবদন্তী শাহবাজ আহমেদকে পাকিস্তান থেকে উড়িয়ে আনা হয়েছে মোনার্কের জন্য।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...