Current date Jul 5, 2026
Lead Newsবাংলাদেশ

একরামের পরিবারের দেওয়া অডিও খতিয়ে দেখবে র‌্যাব : মুফতি মাহমুদ

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: টেকনাফে মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত পৌর কাউন্সিলর একরামুল হকের পরিবারের দেওয়া অডিও ক্লিপটি খতিয়ে দেখছে র‌্যাব সদর দপ্তর।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

মাদকবিরোধী অভিযানে কক্সবাজারের টেকনাফে গত ২৬ শে মে একরামুল হক নিহত হন। তবে তাকে বাসা থেকে র‌্যাব এবং ডিজিএফআই এর স্থানীয় দুইজন কর্মকর্তা ডেকে নেওয়ার পর হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তার পরিবার অভিযোগ করেছে। ঘটনার সময়কার ফোনকলের একটি অডিও ক্লিপ সাংবাদিকদের শুনিয়েছে একরামের স্ত্রী। কিছু সংবাদমাধ্যমেও অডিওটি প্রকাশ করা হয়েছে। ঘটনা নিয়ে রেকর্ড করা অডিওটি প্রকাশ হওয়ার পর ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে অডিও এর বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘ঐ অডিও আমি শুনিনি। আমি না দেখেতো বলতে পারবো না যে, কি অডিও বের হয়েছে। এটা আমরা সবসময় বলছি, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বা অন্যায়ভাবে কিছু করে থাকে, তারতো একটা ম্যাজিস্ট্রেরিয়াল এনকোয়ারি হচ্ছে এবং হবে। সেখানে কেউ দোষী প্রমাণিত হলে তারও বিচার হবে। সেটা আমরা সবসময় বলে আসছি। কিন্তু এটা অডিও না দেখে আমি বলতে পারবো না’।

একরামুল হক উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। তিনি টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ও পৌর এলাকার কায়ুকখালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...