Current date Sep 13, 2026
বাংলাদেশ

‘একরামের স্ত্রী-মেয়েদের কান্না বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে’

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক :বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, টেকনাফে কাউন্সিলর একরাম হত্যার অডিও, তার স্ত্রী ও মেয়েদের কান্না শুধু বাংলাদেশের মানুষের বিবেকই নয়, বিশ্ববিবেককেও নাড়িয়ে দিয়েছে। শুধু একরাম হত্যাই নয়, মাদক বিরোধী অভিযানের নামে এখন পর্যন্ত প্রায় ১৩০ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। গত ৪ মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, কাদের সাহেবের এমন বক্তব্য মানবাধিকারকে ঠাট্টা করা ছাড়া আর কিছুই নয়। খুনি-সন্ত্রাসীদের মতো বেআইনি হত্যাকাণ্ডকে স্বীকৃতি দেওয়াই তার বক্তব্যের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, বহু টালবাহানার পর খালেদা জিয়া উচ্চ আদালত থেকে জামিন পেলেও সরকারি কারসাজিতে তা আটকে দেওয়া হয়েছে। হাইকোর্ট কোনো মামলায় জামিন দেওয়ার পর আপিল বিভাগ কারও জামিন স্থগিত করে এমন নজির বাংলাদেশে আর একটিও নেই।

পবিত্র ঈদুল ফিতরের আগে খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানিয়ে রিজভী বলেন, ঈদের আগেই খালেদাকে মুক্তি দিতে হবে। অন্যথায় জনগণ তা মেনে নেবে না। কারণ খালেদা জিয়ার উপর যে জুলুম ও নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে তার জবাব দিতে প্রস্তুত হয়ে আছে তারা।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...